Sunday, 8 November, 2026

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) সৌদি সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) আবাহার মাহাইল এলাকার এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।

এতে তিনি মাথায় আঘাত পান। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় ২ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, মরদেহ দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...