শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বারবার কেন মার খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা?

গত বছর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল দেশের আপামর জনসাধারণ। সেই আন্দোলনের জেরেই দেশ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্তি পায়। যাদের ডাকে স্বৈরশাসকের গুলির সামনে দাঁড়িয়েছিল দেশের ছাত্র-জনতা, তারাই এখন মারধরের শিকার হচ্ছেন বলে বিভিন্ন সময় জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কয়েক মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন মার খাচ্ছেন?

গত এক মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর অন্তত ৭টি হামলা-মারধরের ঘটনা ঘটেছে।

 গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ঢাকা কলেজ ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি দিপু রহমান বিজয়। জমিসংক্রান্ত বিষয়ে এই হামলা হয়েছিল বলে জানা যায়।দুই দিন পর ১১ এপ্রিল চট্টগ্রামের রাউজানে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইসতিয়াক হোসেন সিফাত। রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

পরদিন ১৫ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীন সন্ত্রাসী হামলার শিকার হন। তাদের অভিযোগ, কিছুদিন আগে রামুর চেইন্দা বসুন্ধরা এলাকায় একটি বাণিজ্য মেলায় চলমান জুয়ার আসর বন্ধ করায় তাদের ওপর এই হামলা করা হয়েছে।

সর্বশেষ গত ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে তিন দফা হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গণমাধ্যমের খবরে জানা যায়, ওই কলেজের এক নারী শিক্ষিকাকে কলেজে আসতে নিষেধ করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে গেলে কলেজের ভেতর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে থানায় অভিযোগ দিতে গেলে সেখানে আরেক দফা হামলা হয় বলে জানা যায়। 

এসব ঘটনায় এখনো পর্যন্ত বড় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক অসহিষ্ণুতা ও দমননীতিরই বহিঃপ্রকাশ। ফলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ বাড়ছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...