সোমবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন- ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিসরে আমরা নীতিনৈতিকতার চর্চা দেখতে চেয়েছি, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা।
” In memory of our people’s martyrs, of the men and women who gave their lives to ensure the success of the revolution.”
বলিভিয়ার ২০০৬ সালের ডেমোক্রেটিক অ্যান্ড কালচারাল বিপ্লবের পরে ২০০৯ সালের সংবিধানে লেখা হলো – ” Bolivia is constituted as a social unitarian state of plurinational community, as a result of the democratic and cultural revolution.”
নেপালে রাজতন্ত্রের প্রবল অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপামর জনগণ তীব্র আন্দোলনের মুখে ‘প্রচলিত রাজতন্ত্রের’ উৎখাত করে ‘People’s Movement – 1990s-এর মাধ্যমে। পরবর্তী সময়ে ২০১৫ সালের নেপালের সংবিধানে সরাসরি এই আন্দোলনকে অ্যাড্রেস করে সংবিধান লিখিত হলো এবং সরাসরি এই বিপ্লবে জনতার সংগ্রামের মাধ্যমে নতুন রিপাবলিকের উত্থানের কথা লিখিত হলো।

