শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক পথে বিমানের ছোঁয়া তোয়াক্কা করছে না কাউকেই

চট্টগ্রামে অটোরিকশার দৌরাত্মে চরম বিরক্ত সবাই। সড়কে নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কাই করে না চালকরা। যে কারণে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশকেও ভয় পায় না তারা। এ ছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। এত অভিযোগের পরও ব্যাঙের ছাতার মতো বাড়ছে অটোরিকশা।

একেক অটোরিকশার একেক নকশা। প্রতিটির মোটরের শক্তিও ভিন্ন। যে কারণে বাহনটিকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক। আর ব্রেক সিস্টেম দুর্বল হওয়ায় দুর্ঘটনা ঘটছে হরহামেশা।

গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর চট্টগ্রামে অলিগলি ও সড়কে দাপট বেড়েছে অটোরিকশার। দিন দিন এরা হয়ে উঠছে বেপরোয়া। চলছে যত্রতত্র, মানছে না নিয়ম-কানুন। বাধা দিলেই চড়াও হচ্ছে ট্রাফিকের ওপর।

অটোরিকশা বন্ধে উপেক্ষিত হচ্ছে আদালতের নির্দেশ। সরকার বন্ধ করতে চাইলে আন্দোলনে নামে চালকরা। রাস্তার মাথাই নিষিদ্ধ করায় চড়াও হয় নগরবাসীর ওপর।্রিদ

অটোরিকশার জন্য লাগছে না নিবন্ধন। চালকের লাগছে না লাইসেন্স। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও ব্যবস্থা নেই। যেন তাদের কাছে অসহায় সবাই। তবে সিএমপি জানালো, এ অবস্থা আর চলতে দেওয়া হবে না।

পুলিশের তথ্য অনুযায়ী,চট্টগ্রামে অটোরিকশা চলাচল করছে প্রায় ৫ লাখ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...