বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সূত্র জানায়, শেখ হাসিনাসহ এই ১২ জনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের অভিযোগে রেড নোটিশ জারির আবেদনের পর তা কার্যকর হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। তবে সাধারণ মানুষ সেই তালিকা দেখতে না পাওয়ার কারণ হিসেবে ইন্টারপোলের অভ্যন্তরীণ গোপনীয়তার নীতিমালার কথা উল্লেখ করা হয়।
ভারতের সাড়া নেই : ২০২৪ সালের ১৮ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রাপ্তি স্বীকার বা আনুষ্ঠানিক জবাব আসেনি।
আদালতের পরোয়ানা : ২০২৩ সালের ১৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড নোটিশের আবেদন পাঠায় পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর চট্টলা’২৪ কে বলেন, ‘১২ জনের বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা সময় সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

