শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বৈধ নথিপত্র না থাকায় ভারতে আটক ‘৫৫০ বাংলাদেশি’

ভারতের গুজরাট রাজ্যে সাড়ে ৫০০ কথিত অবৈধ বাংলাদেশিকে আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ। গুজরাট পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আটকদের কারও কাছেই বৈধ কোনও নথিপত্র নেই বলে পুলিশ জানিয়েছে।

গুজরাট পুলিশ জানিয়েছে, অবৈধ ভাবে সাড়ে ৫০০ তথাকথিত বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন। গুজরাটে তারা নানা ধরণের কাজকর্ম করছিলেন। তবে কারও কাছেই বৈধ কোনও নথিপত্র ছিল না। তাই সকলকে আটক করা হয়েছে। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আহমদাবাদে অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছিল ভোর ৩টায়। ডিসিপি অজিত রজিয়ানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় কয়েক’টি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ।

এই দফায় প্রথম গুজরাটের আহমদাবাদে শুক্রবার এই তল্লাশি অভিযান শুরু হয়। প্রথম কয়েক ঘণ্টাতেই একশোর বেশি ‘বাংলাদেশি’কে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনুপ্রবেশকারীর খবর পেয়েছে পুলিশ। সুরাটেও অভিযান শুরু হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকালেও অভিযান জারি রয়েছে। রাজ্যটির অন্যান্য জায়গাতেও শুক্রবার রাতে ও শনিবার সকালেও অভিযান জারি রয়েছে।

জানা যাচ্ছে, ২০২৪ সালের এপ্রিলে অনুপ্রবেশকারী সংক্রান্ত দু’টি এফআইআর দায়ের হয়েছিল। তখনই ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ৭৭ জনকে বাংলাদেশ পাঠানো হয়েছে। খবর ইত্তেফাকের।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...