স্কুল বন্ধুদের সাথে তুচ্ছতাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে গতকাল নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।
আজ সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার হামিদচর থেকে সেই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. রাহাত (১৪) নগরের বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে।
পরিবারের অভিযোগ, স্কুলের সহপাঠীদের হাতে খুন হয় রাহাত
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে। এক মাস আগে, বন্ধুদের সঙ্গে একটি ছোটখাটো ঝগড়ার পর তার মা গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। ভাবা হয়েছিল, ঘটনা সেখানেই শেষ। কিন্তু বাস্তবতা আরও নির্মম।
১৩/১৪ জন স্কুলের বন্ধু ৩০ এপ্রিল ২০২৫ বুধবার রাহাতকে বেড়ানোর কথা বলে হামিদচরে নিয়ে যায়।
সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে ধারণা তার পরিবারের। রাতভর খোঁজার পর সকালে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর না ফেরায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিল। আজকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

