বালুর ট্রাকের ছবিটি ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের। আর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার ছবিটি আজ ৬ মে ২০২৫ এর। ছবি দুটি শেয়ার করছেন অনেকেই এবং তাতে মন্তব্যও পড়ছে অনেক।
আসাদুজ্জামান আসাদ, হাসনাত শিকদার, মো. শামীম পারভেজ, মুহাম্মদ নাঈম, কেএম খাইরুর বাশারসহ আরও অনেকেই ছবিদুটি শেয়ার করেছেন।
প্রসঙ্গত, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তাঁর দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। জোবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

