শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল

কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে ২০-৩০ জনের একটি দল।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিতে দেখা যায় যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’—এমন একটি ব্যানার বহন করে মোনাফ সিকদারের নেতৃত্বে সরকারের পক্ষের স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সুগন্ধা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোনাফ সিকদার। এরপরই মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, মিছিলটি যে সময়ে হয়েছে, তখন টহল পুলিশ থানায় ফিরে গিয়েছিল। সেই সুযোগে তারা মিছিল করেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবলু, চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...