শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় হিটস্ট্রোকে এক তরুণের মৃত্যু

প্রতিনিধি | পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় তীব্র গরমে অসুস্থ হয়ে মো. রাশেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মনজুর আলমের ছেলে।

পরিবারের লোকজন জানান, সে বাড়ির উঠানে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে পেকুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর পর রাশেদের মৃত্যু হয়েছে।

পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘অতিরিক্ত গরমে ওই তরুণ হিটস্ট্রোক করেছেন। তাঁকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল।

যুবায়েদ, চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...