শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে ট্রলি উল্টে সহকারী নিহত, আহত চালক

রাঙামাটির লংগদুতে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলির চালকও গুরুতর আহত হন। তিনি বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় ওই ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। আহত ওই চালকের নাম মোহাম্মদ সাগর।

জানা গেছে, মালামাল বহনকারী একটি ছয় চাকার ট্রলি বগাচতর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই হেলপার বিজয় চাকমার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত বিজয় জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রলির সহকারী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় রাতে মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে যায়।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...