বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো:নাজিব (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজাদীবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোর নাজিব ধর্মপুর ইউপির ৮নং ওয়ার্ডের কোব্বাত মাস্টা বাড়ির মো: কুতুবের ছেলে।

খবর নিয়ে জানা যায়- ঘটনার দিন নিহত কিশোরের চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠান ছিল। সেখানে বিয়ের সরঞ্জামাদি সাথে নিয়ে মোটরসাইকেল করে যাওয়ার সময় একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হলে মুহুর্তেই তারা দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে এসময় নাজিম মারা যান। এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Desk/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...