শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ড্রোন মজুতে কে এগিয়ে, ভারত না পাকিস্তান?

ভারত-পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে। পাল্লা দিয়ে পাল্টাপাল্টি ড্রোন ছুড়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দু’পক্ষই। ড্রোন সক্ষমতায় কে এগিয়ে, ভারত না পাকিস্তান? দুই প্রতিবেশি দেশের সংঘাতে পাকিস্তানে ছোঁড়া ভারতের প্রায় সব ড্রোনই ইসরায়েলি হারোপ ড্রোন। অন্যদিকে পাকিস্তানের ভাণ্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়রাখতার টিবি-টু ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন।

২০২৪ সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভাণ্ডার রয়েছে এমন ১০ দেশের তালিকায় ভারতের অবস্থান ৬ষ্ঠ। দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট ৬২৫টি ড্রোন।

ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামিকাজি ড্রোন যা লয়টারিং মিউনিশন নামেও পরিচিত। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে উড়তে পারে এটি। আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন সর্বোচ্চ ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুধু কামিকাজি নয় দিল্লির সমর ভাণ্ডারে রয়েছে পাঞ্ছি, নিশান্ত, নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন। এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারোপ ড্রোনও।

ড্রোন ভাণ্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও। রয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাখতার টিবি-টু ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন। তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেইকারের তৈরি আকিনজি ড্রোনটি উড়তে পারে সর্বোচ্চ ৪৫ হাজার ফুট উচ্চতায়। যার গতি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৬১ কিলোমিটার। টানা ২৪ ঘণ্টা অবস্থানও করতে পারে আকাশে।

বর্তমানে সারাবিশ্বে সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইং লুং ড্রোনও রয়েছে পাকিস্তানের ভাণ্ডারে।

পাকিস্তানের চেয়ে সামরিক খাতে প্রায় ১০ গুণ বেশি ব্যয় করে ভারত। দিল্লি সামরিক খাতে ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করে সেখানে ইসলামাবাদের খরচ মাত্র সাড়ে ৭ বিলিয়ন।

Desk/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...