শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ আসবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি। দুঃখের সাথে বলছি আমি। বিনিয়োগের সার্কাস দেখছি না আমরা? কত সার্কাস দেখতেছি বিনিয়োগের। আমার কথাগুলো অনেক সময় কড়া কড়া, কঠিন হয়ে যায়। কী করব, না বলেও পারি না।

যারা বিনিয়োগ বুঝে তারা জানে। এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত, স্থিতিশীল সরকার হতে হবে। তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় এবং সেই সরকারের পলিসি দেখে, সেই সরকারের অ্যাটিচিউড দেখে বিনিয়োগ করেন।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে একটি কনভেনশন সেন্টারে শুক্রবার সন্ধ্যায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে কথা বলছিলেন আমীর খসরু।

বাংলাদেশ সকলের। আজকে যারা ক্ষমতায় আছে, যারা পালিয়ে গেছে তারা এবং বাংলাদেশের মানুষের। তো আমরা বাংলাদেশে বিনিয়োগ চাই। এজন্য আমরা অংশগ্রহণ করে বলেছি, যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে, এইটা হচ্ছে আমাদের বিনিয়োগের নীতিমালা।

খসরু বিনিয়োগকারীদের নিয়ে বলেন, আমরা পরিষ্কার করে দিয়েছি এবং লিখিতভাবে দিয়েছি। বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি। বক্তৃতা করে দিয়েছি। যাতে করে এই লোকগুলো বাংলাদেশে বিনিয়োগ করে। আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হতে হবে। এজন্য বিএনপির অবস্থান আমরা পরিষ্কার করেছি।

আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কি, তারা যাতে আশ্বস্ত হয়, তারা যাতে তাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু করতে পারে। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বিনিয়োগে যেতে চাই।

ডেস্ক নিউ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...