তিনি বলেন, ২৪ জুলাইয়েও বলেছিলেন আমরা এক্ষুনি অল আউট আন্দোলন চাই না, কিন্তু যখন ২৮ তারিখের দিকে সরকার পতন প্রায় নিশ্চিত হয়ে আসে- তখন তারা যোগাযোগ করেন অফিসিয়ালি, সিনিয়র নেতারাও রাস্তায় নামেন।
তিনি আরো বলেন, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে আমরা যখন আন্দোলন শুরু করলাম, তখন তারা রাজনীতিবিদ থেকে ডিপ্লোমেট হয়ে গেলেন।
হান্নান মাসউদ তার পোস্টে বলেন, সর্বশেষ যখন নিষিদ্ধ হয়ে যাবে, তখন কোন কর্মী লীগ নিষিদ্ধের দাবিতে কোথায় আন্দোলনে অংশগ্রহণ করেছেন তার ফুটেজ বের করে দলের সকল পেইজে আপলোড শুরু হয়ে যাবে। শুরু হবে ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি, ধন্যবাদ।
তবে, আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে কাকে বা কাদেরকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

