তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পর নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত ১৯৭২ সালের সংবিধানে মৌলিক ধারা পরিবর্তনসহ প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। কারণ সংবিধান প্রণয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং পুরো কাজ সম্পন্ন করতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে।
আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘সাংবিধানিক সংস্কার প্রস্তাব ও তার সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি’ শীর্ষক এক আলোচনা সভায় আইন উপদেষ্টা এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, জুলাই সনদের প্রস্তাবনাগুলোকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি সবাই জুলাই সনদের কিছু মৌলিক বিষয়ের ওপর একমত হবেন। এসব প্রস্তাব সংবিধানে রাখা যেতে পারে।
প্রধানমন্ত্রীর দুই মেয়াদের বিষয়ে তিনি বলেন, এটা একটা জনপ্রিয় দাবি এবং আমারও দাবি।

