শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোতোয়ালীতে ট্রাক চাপায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়েছে।

রবিবার (১১ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী থানাধীন রেয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলির রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে আছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, রেয়াজুদ্দিন বাজারে ট্রাকের সাথে ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে৷ নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমাদের টিম লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করছে৷

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...