রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী দিলাওয়ার হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা পরিবারের সদস্যরা ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন, যাতে তাদের আত্মীয়দের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা-মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সাগরে ফেলে দেওয়া হয়েছে। আমি শুধু আমার বাবা-মাকে ফিরে পেতে চাই। আমার আর কিছু লাগবে না।’
২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার একটি বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করে, যা সমালোচকদের মতে মুসলিম শরণার্থী, বিশেষত রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক। এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ভারত সরকারের প্রতি রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

