শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

পটিয়ায় সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে থানার মোড়ে আশিয়া ইউনিয়নের বাসিন্দাদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা আশরাফুল আলম তৌকির, দক্ষিণ জেলার সংগঠক আমির হোসেন, ছাত্রনেতা শওকত হোসেন, মাহিম, ফাহিম প্রমুখ।

প্রসঙ্গত, আশিয়া ও আশপাশের ইউনিয়নগুলোতে সাম্প্রতিক সময়ে টপসয়েল লুট, পাহাড় কাটা, এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য চরমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয়রা একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৮ মামলার আসামি পটিয়ার আশিয়া ইউনিয়নের মোকাম্মেল ও সোহেলের নেতৃত্বে মাটি হরিলুটসহ বিভিন্ন অপরাধ হচ্ছে। অবিলম্বে মোকাম্মেল ও সোহেলকে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানো হয়। অন্যতায় এ সন্ত্রাসগোষ্ঠীকে প্রতিহত করা হবে।

ওয়াহিদ, চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...