শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আখতার হোসেনকে হুমকি দিয়ে চিঠি, যা বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির  সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৭ মে) রাতে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আখতার হোসেন।

এদিকে, এ বিষয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে আখতার হোসেনের পোস্টটি শেয়ার দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...