শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চারটি স্থানে ঝটিকা মিছিল, আ.লীগের ১১ জন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিল থেকে দলটির ১১ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে মিছিল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলিস্তানে মিছিল থেকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানাতে পারেননি তিনি।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, একই দিনে রাজধানীর আরও অন্তত চারটি স্থানে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। ডিএমপির শেরেবাংলা নগর, শাহজাহানপুর, বিমানবন্দর ও রমনা থানা এলাকায় এ মিছিলগুলো করা হয়। এসব মিছিলে যাঁরা অংশ নেন, তাঁদের গ্রেপ্তারেও অভিযান চলমান।

১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

পাশাপাশি যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা–সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...