শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালাল (র:) মাজারে গান-বাজনা ছাড়াই দুই দিনব্যাপী ওরস শুরু

গান বাজনার বদলে জিগির আজকারের মধ্যদিয়ে সিলেটের হযরত শাহজালাল (র:) এর মাজারে ৭০৬ তম দুই দিনব্যাপী ওরস মোবারক শুরু হয়েছে।

ওরস উপলক্ষে রোববার (১৮ মে) সকাল থেকে সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করে শাহজালাল (র:) দরগাহ কর্তৃপক্ষ। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত পুরো হয় মাজার এলাকা।

দুই দিনব্যাপী ওরসকে ঘিরে হজরত শাহজালালের (র:) দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভক্ত আশেকানের উপস্থিত কম। অন্যবার শাহজালাল মাজারে গান বাজনা হলেও এবার গান বাজনার বদলে শুধু জিকির আজকার মগ্ন থাকতে দেখা যায় আশেকানদের।

জানা যায়, প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (র:) ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। দুইদিনব্যাপী ওরুসের মধ্য রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন। সোমবার (১৯ মে) বাদ ফজর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত, এরপর শিরনি বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়ে দুইদিন ব্যাপী এই ওরসের কার্যক্রম।

শাহজালাল মাজারের সাধারণ সম্পাদক ও খাদেম সামুন মাহমুদ বলেন, ওরসে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। কিছু লোক মাজারের সিজদাহ্ ও গান বাজনার নামে অশ্লীলতা হয় বলে অপপ্রচার করছে। কিন্তু প্রকৃতভাবে এখানে এসব কোনো কিছু হয় না।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...