বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পরিচালকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা নুরুজ্জালাল (৪০) নামে এক মাদ্রাসা পরিচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উত্তর ধৰ্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসা পরিচালক।

সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, নিহত পরিচালক/মোহতামিম কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহতামিমকে মৃত ঘোষণা করেন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...