জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত ভোলা জেলার উন্নয়ন শীর্ষক এক আলোচনাসভায় এসব মন্তব্য করেন তিনি। গত শনিবার এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।মেজর হাফিজ বলেছেন, ‘নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন, যার নাম এনসিপি। টেলিভিশন খুললে উপদেষ্টাদের বক্তব্য শুনি। নির্বাচনের কোনো কথাবার্তা নাই। দুনিয়ার কথা বলে নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলে না।
বাংলাদেশকে আবার নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি অচলাবস্থার সমাধানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ জীবন দিল।
তিনি আরো বলেন, দু-একজন বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। ভাই এটা কি আমাদের অপরাধ। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তো আমাদের দোষটা কী। তারা তো সবাইকে দেখেছ সবাইকে চিনেছে।
চট্টলা২৪/হহ

