Monday, 9 November, 2026

কর্ণফুলী নদীতে জাহাজে দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি সী হার্ট-১’ নামের একটি জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দু’জনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

জাহাজের মালিক এমএ কাদের জানান, রশি ছিঁড়ে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন।

নিহত মোহাম্মদ আলতাফ নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে। অপরজন নুর উদ্দিনও একই উপজেলার বাসিন্দা এবং তার বাবার নামও আবু তাহের। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন সী হার্ট জাহাজে চাকরি করছিলেন।

জাহাজ মালিক এমএ কাদের বলেন, আমি চট্টগ্রামের বাইরে আছি দ্রুত ফিরছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি শোকাহত। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন।”

নৌ পুলিশের এসআই কামাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ এখনো সদরঘাট নৌ থানায় রয়েছে। ময়নাতদন্ত এখনো হয়নি। নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, আমি এখনো থানায় পৌঁছাইনি। পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...