শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওমানে সাপের ছোবলে রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাপের কামড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) ওমান সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দেশটির সুবাগি বরইতল নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার মো. মহল উজ্জামানের দ্বিতীয় ছেলে।

নিহতের একই এলাকার বাসিন্দা সৌদিয়া প্রবাসী খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দুই যুগ ধরে নিহত সোনা মিয়া ওমানের একটি বাগানে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় বাগানে গর্ত খোঁড়ার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার কপালে দংশন করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সোনা মিয়া দুই বছর পূর্বে দেশে ছুটি কাটিয়ে পুনরায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তার সংসারে স্ত্রী, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...