শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশ বক্সের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) সকাল ১১টায় পুলিশ বক্সের পিছনে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া। তিনি বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে আগে থেকে ওই এলাকায় দেখতেন। তবে দুইদিন ধরে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। সকালে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...