প্রেস বিজ্ঞপ্তি :::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচলাইশ থানার উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শোলকবহর এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ওসমান।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন।
সভায় পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ১৬ বছর ধরে জাতি কাঁধে চেপে বসা স্বৈরাচার সরকারের পতনের পর থেকে চট্টগ্রাম সহ সারাদেশে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে নানা অপতৎপরতা করছে ওই সঙ্গবদ্ধ দুর্বৃত্তরা। বিএনপি কোন ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। ‘
সভায় বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নাম ভাঙ্গিয়ে যারা এসব অপকর্মের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষের দুঃখ- দুর্দশা লাঘব করার কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

