বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্বাসনালিতে খিচুড়ি আটকে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল ঘটনাটি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় শিশুটির নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অরি দাস ফেনীর জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে শিশু। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ‘ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।’

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, ‘শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য সহকারে খাওয়াতে হবে।’

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...