শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভোট চাই, না খেয়ে থাকলেও চলবে; ড. আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাদের একটাই চাওয়া—গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া।

সোমবার (১৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মানুষকে যদি বলা হয়—তুমি কি পোলাও-কোরমা চাও, না কি ভোট দিতে চাও? তখন তারা বলবে—আমি ভোট দিতে চাই। না খেয়ে থাকলেও অসুবিধা নেই।

তিনি জানান, মানুষ এখন আর তোষামোদ নয়, বরং পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি বলেন, নতুন প্রজন্ম যারা গত ১৭ বছরেও ভোট দিতে পারেনি, সেই কোটি কোটি মানুষ ভোট দিতে চায়। তারা চায়—দেশে গণতন্ত্র ফিরুক, মানুষ তার অধিকার ফিরে পাক।

তিনি আরও বলেন, ১৩ জুন একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আমি ড. ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে বলেছি—আপনি যদি শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাহলে দেশের সব সমস্যার সমাধান একদিনেই হয়ে যাবে।

জনগণের মধ্যে আশার আলো দেখছেন মঈন খান।
তিনি বলেন, ১৩ জুনের পর থেকে মানুষের মধ্যে গুণগত পরিবর্তন এসেছে। আমি নিজে গ্রামে গিয়ে দেখেছি—মানুষ কতটা উচ্ছ্বসিত। তারা মনে করছে এবার সত্যি কিছু হতে যাচ্ছে। মানুষ এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে, গণতন্ত্রের প্রত্যাশা করছে। যেটির জন্যই তো ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল।

সংবিধান ও গণতন্ত্র পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। যাতে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার প্রয়োগ করতে পারে। গণতন্ত্র ফিরলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...