Monday, 9 November, 2026

সিইপিজেডে সিগারেটের আগুনে পুড়ল ইলেকট্রনিকস কারখানা

চট্টগ্রামের সিইপিজেড ৭ নম্বর সেক্টরে অবস্থিত ইলেকট্রনিক্স যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওপি-সিড কোম্পানি বিডি লিমিটেড-এর ওয়েস্টেজ হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) সকালে সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শিশির আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মাত্র ২৫ মিনিটের চেষ্টায়, অর্থাৎ ১১টা ৪২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বেলা ১২টা ২০ মিনিটে নির্বাপনের কাজ সম্পন্ন হয়।

শিশির আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো পদক্ষেপের ফলে প্রায় ১ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন মূলত কারখানার ওয়েস্টেজ অংশেই সীমাবদ্ধ ছিল, তাই উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...