বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥

হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে রোমান আহমেদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আ: তাহিদ এর পুত্র।

গত ৪ অক্টোবর শুক্রবার রাত ৮টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই অনিক পাল এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে মধ্যসমত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর আজাদূর রহমান নামে একজন নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সে ওই মামলায় পলাতক ছিল।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...