শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে ইনজামুল হক বাবু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। আজ (২০ জুন) শুক্রবার সকাল ১০ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ আহমদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খাইরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ কক্ষে বাবু নামের এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

কেন আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন,পরিবারিক সূত্রে জানতে পারলাম প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে, তবে তা এখনো নিশ্চিত না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...