শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা সদরের জামছড়ি সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

আহত যুবকের নাম মো. আরাফাত হোসেন (১৭)। তিনি ওই এলাকার খুইল্লা মিয়ার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর ১ টার দিকে আরাফাত জামছুরি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যায়। সেখানে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আরাফাতের ডান পা উড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রেখেছে। প্রায় সময় সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে মাইন বিস্ফোরণে হতাহত হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...