শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এ হামলা হয়।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করেছে।

এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটির ওপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে, দুপুর থেকেই এ হুমকি পাওয়া যাচ্ছিল।

হুমকির খবরের পর পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার সরকার।

এর আগে, কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা হিসেবে অত্যধিক সাবধানতা অবলম্বন করে ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...