শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁও সড়কে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ

চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

জানা গেছে, পাঠানিয়াগোদা সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকান বসানো হয়। এতে সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। উচ্ছেদ অভিযানে দোকানপাট সরিয়ে সড়কটিকে দখলমুক্ত করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকা, রাস্তার ওপর দোকানের মালামাল রাখা ও দোকানের অবৈধ সম্প্রসারণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে চসিক।

চসিকের কর্মকর্তারা জানান, নগরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...