শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে বালু দিয়ে মস্তক, পাতা দিয়ে শরীর ঢাকা যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

রাউজানে মস্তক বালু দিয়ে ঢাকা এবং শরীরে গাছের পাতা দিয়ে ঢাকা অবস্থায় রুপন নাথ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সাড়ে ৯টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগী পাড়া, বোট ঘাটা কর্ণফুলী নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

তিনি ওই ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সকালে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর ছিল পাতা দিয়ে ঢাকা। পাশে ছিল একটি রশি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলমান। ভিকটিম রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমিও ঘটনাস্থলে যাওয়ার জন্য বের হয়েছি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...