বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় মৎস্য ঘেরে মিললো দুই শিশুর লাশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মৎস্য ঘেরের ঝিকে মিললো আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামের দুই শি’শুর লাশ।

রবিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া সোনাজান পাড়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের পুত্র। তারা দুইজনই চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক জানান, সকাল ১০ টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিাবরের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজেও পাওয়া যায়নি। নিখোঁজের ৭ ঘন্টা পর বিকেল ৪ টার দিকে মৎস্য ঘেরের ঝিঁক থেকে স্থানীয় এক লোক মাছ উঠানোর সময় ওই দুই শিশুর লাশ পাওয়া যায়।

এদিকে তাদের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...