Monday, 9 November, 2026

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ৩৩টি অজগর বাচ্চা ফুটেছে

চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মত কৃত্রিম উপায়ে অজগরের ৩৩টি বাচ্চা ফুটেছে। চলতি বছরের ৪ ও ১৪ এপ্রিল দুইটি অজগরের দেয়া ২৪ টি ও ২১টি করে মোট ৪৫ টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। প্রায় ৬৮ দিন দুই ধাপে গত ১১–১৩ জুন ১৭টি ও ২১–২৪ জুন তারিখে ১৬টি (প্রায় ৬৯ দিনে)সহ মোট ৩৩টি অজগরের বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চাগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি ও ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫ টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যার মধ্যে ৮০টি চার দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে বলে চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...