বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মিরসরাই-এসিল্যান্ডের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনা কবলিত হলো মিরসরাইয় এসিল্যান্ডের গাড়ি। শুক্রবার (২৭ জুন) বিকেল পৌনে ৪টায় পৌরসদরের শেখ পাড়া এলাকায় এসিল্যান্ডের গাড়িকে একটি ভটভটি সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে রক্ষা পান এসিল্যান্ড ও গাড়ি চালক।

মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তিনি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তার গাড়িটি যখন পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের শেখ পাড়া এলাকা অতিক্রম করছিলো তখন হঠাৎ রং সাইড থেকে একটি ভটভটি এসে সজোরে ধাক্কা দিলে গাড়ির একপাশ দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তিনি ও চালক আজম অক্ষত রয়েছেন। পরে গাড়িটি সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়ে তিনি বিকল্প গাড়িতে গন্তব্যে যান।

তিনি আরও বলেন, ভটভটিটি এমনভাবে এসে ধাক্কা দেয় যে বড় ধরনের কোন অঘটন ঘটতে পারত। আমার গাড়ি চালক সতর্ক ছিলো বলেই আমরা রক্ষা পেয়েছি। মহাসড়কে যেভাবে এই ভটভটিগুলো চলছে হাইওয়ে পুলিশ এদের বিষয়ে আরেকটু নজর দেয়া দরকার।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...