Monday, 9 November, 2026

সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির জামায়াত নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস (৬০) নামের ফটিকছড়ি উপজেলার জামায়াত ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত এম নেছারুল হক তালুকদারের ছেলে এবং সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জি এম ইলিয়াস ফটিকছড়িতে জামায়াতের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন। পথে আমান বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...