Monday, 9 November, 2026

চট্টগ্রামে চাল-সবজি দাম চড়া

চট্টগ্রামে চাল আর সবজির বাজার এখনো চড়া। পাহাড়তলী ও চাক্তাই পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম প্রায় ৩০০ টাকা বাড়তি। তার প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরায় ৫০ কেজি বস্তার দাম ৪০০ টাকা বেড়ে গেছে। চালের বাজার আপাতত শান্ত হওয়ার আশা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, বৃষ্টির কারণে দাম বেড়ে যাওয়া সবজির বাজার এখনো ঠান্ডা হয়নি। কাঁকরোল, করলা, টমেটো, বরবটি, শসাসহ প্রায় প্রত্যেকটি সবজি যেন হাতে ধরা যাচ্ছে না। গত ১০-১৫ দিন ধরেই প্রত্যেকটি সবজিতে কেজিপ্রতি দাম বেড়ে গেছে প্রায় ২০-৩০ টাকা।

নগরীর পাহাড়তলী ও চাক্তাই বাজারে নাজিরশাইল চাল প্রতি বস্তার দাম (২৫ কেজি) প্রায় ১৩০-১৫০ টাকা বেড়ে গেছে। একমাস আগে ১৮০০ টাকায় বিক্রি হওয়া নাজির চাল (ব্র্যান্ড ভেদে) এখন বিক্রি হচ্ছে সাড়ে ১৯শ- ২ হাজার টাকায়। মোটা চাল (৫০ কেজি)ও কেজি ৫-৬ টাকা বেড়ে গেছে। জিরাশাইল, মিনিকেট বা পোলাও চালেরও একই অবস্থা।

এ ব্যাপারে চাক্তাইয়ের চাল ব্যবসায়ী শান্ত গুপ্ত চট্টলা২৪কে বলেন, মাসখানেক ধরে চালের বাজার চড়া। প্রায় প্রত্যেক ধরণের চালের দাম বাড়তি। আগে ভারত থেকে নাজির আসত। তবে শুনছি আমদানি কমে গেছে। আগামীতে চালের দাম কিছু কমার সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় খুচরা বাজারে চালের চড়া দাম। নাজির চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২১৫০ টাকায়। বিআর, পারিজা (৫০ কেজি) ৩ হাজার টাকা, জিরাশাইল বা মিনিকেটেরও বস্তা প্রতি ২০০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে।

বর্তমানে খুচরা বাজারে মোটা চাল বিভিন্ন ব্র্যান্ড ভেদে ৬০-৬৫ টাকা, জিরাশাইল, মিনিকেট ৭৫-৮২ টাকা, নাজিরশাইল ৭৬-৮৬ টাকা এবং পোলাও চাল (নবাব ব্র্যান্ড) ১২০-১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে চাষী, প্রাণ বা অন্য ব্র্যান্ডের পোলাও চাল ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বহদ্দারহাট মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেন চট্টলা২৪কে বলেন, পাইকারিতে দাম বাড়তি। কিন্তু বাজার বাড়তির কারণ জানা যায়নি।

এদিকে, গরম থাকা সবজির বাজার এখনো ঠান্ডা হয়নি। আজ শুক্রবার নগরীর বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা কাজীরহাট, কাজীর দেউড়ি, চকবাজারে দেখা গেছে তাজা সবজি এসেছে। তবে দাম কমেনি।

কেজিপ্রতি শিংনাথ বেগুন ৬০-৭০ টাকা, সাদা গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা, তিত করলা ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৯০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা কেজিতে (চায়না), আলুর দামও বাড়তি। প্রকার ভেদে আলু ২৫-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ আবার দাম কম। কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে ধনে পাতা যেন হরিণের কলিজা। ২৫০ গ্রামের দাম ৭০-৮০ টাকা।

বহদ্দারহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা শামসুদ্দিন  চট্টলা২৪কে বলেন, বৃষ্টি হওয়ায় বাইরের ডিস্ট্রিক্ট থেকে সবজি কম আসছে। ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকার সবজিতে বাজার কিছুটা চড়া রয়েছে। তবে দাম কমতে শুরু করেছে সবজির।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...