বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে ছাত্র আন্দোলনের দুই শহীদ পরিবারকে সহায়তা প্রদান

বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সোহেল রানা ও শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন।

আজ রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের হলরুমে শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ ও শহীদ সোহেল রানার বাবা মোঃ মোত্তালেব হোসেনের হাতে ৫০ হাজার করে দুই পরিবারকে মোট এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রাব্বানী সরদার, সিংড়া থানার ওসি মোঃ আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক প্রমুখ।

এর আগে ৭ সেপ্টেম্বর উপজেলার হাজীপুর গ্রামে নিজ বাড়িতে উপস্থিত হয়ে শহীদ রমজান আলী’র পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী আন্দোলনে রাজধানীতে পুলিশর গুলিত নিহত হন সিংড়া উপজেলার রমজান আলী, সোহেল রানা ও হৃদয় আহমেদ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...