বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ

বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে খাগড়াছড়ি শহীদ কাদের সড়কে পৌর এলাকায় চলছে ড্রেন নির্মাণ কাজ। খোঁড়াখুড়িতে অনেক জায়গায় মাটি সরে গিয়ে হেলে পড়েছে বিদ্যুতের দুইটি খুঁটি।কিছু জায়গায় ঝুলে আছে সংযোগ তার। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

রবিবার রাত ৯টা দিকে দেখা গেল, শহরের শহীদ কাদের সড়কে এলাকায় চলমান ড্রেনের কাজের কারণে দুইটি খুঁটি হেলে পড়েছে।

পৃথক হয়ে যাচ্ছে মাটি থেকে। ঝুলে আছে বৈদ্যুতিক তারগুলো। যে কারণে প্রধান সড়কে চলাচলরত যানবাহন ও সাধারণ পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে মর্মে আশঙ্কা করা হচ্ছে।

খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন এবিষয়ে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী সাথে কথা হয়েছে- উনি সকালে কাজ করবে।এবিষয়ে পৌরসভার পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...