| প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে এসব সহায়তা করা হয়েছে। পরে সহিংসতার ঘটনায় নিহত তিন পরিবারকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নিহতরা হলেন জুনায়ন চাকমা, মো. মামুন ও রুবেল ত্রিপুরা। বিতরণকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারীসহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

