বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা, ২ আসামী গ্রেপ্তার

মিরসরাইয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় তার ছেলে চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলকেও আসামি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।মামলায় এজাহারনামীয় আসামি জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রাতেই গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮-১০ জন তার ওপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। এ ঘটনায় ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে ২৯ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...