বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলমকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে ঘটনাটি ঘটে।

মারধরের শিকার ওয়াহিদ চবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের নেতা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতের বেলায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্যাম্পাসে সিএফসি গ্রুপের হয়ে মারামারিতে নেতৃত্ব দিতেন, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দেন।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়?

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করতো এমন একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত, তা জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন জানান, মারধরের শিকার এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার জন্য চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হলেও তিনি যেতে রাজি হননি। তাকে দুই বন্ধুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...