বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য, তাকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই – মীর হেলাল

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকে দেশে যে মব কালচারের সৃষ্টি হচ্ছে, তা পলাতক, ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। তিনি বিএনপিকে একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি কোনো অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড দেখলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। মীর হেলাল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, এখনো তা চলছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। তিনি তারেক রহমানকে ‘বাংলাদেশের সূর্য’ উল্লেখ করে বলেন, সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারোও নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচারী হাসিনা হঠাও আন্দোলন করেছি। তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ওপর জোর দেন এবং বলেন, কতিপয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের লক্ষ্য বিএনপিকে ইমেজ সংকটে ফেলা। কিন্তু বিএনপি জনগণের দল, জনগণের হৃদয়েই এর অবস্থান। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপিতে চাঁদাবাজের কোনো ঠাঁই নেই এবং কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।

নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২নং গেটে এসে শেষ হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়নসহ মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...