বিএনপিকে নিয়ে অপপ্রচার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং রাষ্ট্র কাঠামোর ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে নাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পরিষদ মার্কেট মাঠে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পৌরসভা বিএনপির সদস্য সফিউল আলমের সভাপতিত্বে পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহারুল ইকবাল লাভলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. বদিউল আলম, সহিদুল ইসলাম, হাসানুল কবির ফিকার, হাসান বাবর, গাজী আমান উল্লাহ, প্রিন্স ওমর ফারুক, আমান উল্লাহ, জাহাঙ্গীর আলম, কামরুল আপু, হাছান মাহমুদ, আরফাত তুষার, তারেকুল ইসলাম, এনাম সওদাগর, শেখ সুমন, মোঃ এরশাদ, মোঃ সোলায়মান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, নজিবুল করিম, মোজাম্মেল হোসেন অভি, মোঃ একরাম, মোঃ আরমান উদ্দিন, মোঃ ওসমান, সজিব, মামুন, আলা উদ্দিন, সুমন, আরিফ, খোরশেদ, সাদ্দাম, এহেসান, ইউসুফ, তানজিব ও মিরাজ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জুনায়েদ/চট্টলা২৪

