Monday, 9 November, 2026

ফটিকছড়িতে ছেলের দুর্ঘটনার খবর শুনে মায়ের হৃদয়বিদারক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাটে ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে মারা গেলেন অসুস্থ মা। শুক্রবার (১৯ জুলাই) স্ট্রোক করে হাটহাজারী সরকারহাটের একটি ক্লিনিকে মারা যান তিনি।

এর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন গ্রিল ওয়ার্কশপের কর্মচারী ওবায়দুল্লাহ (২২) ও তার খালাতো ভাই সাইমন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে হাটহাজারী ডাক্তারের কাছে সিএনজিযোগে যাচ্ছিলেন হাসিনা খাতুন। তার ছোট ছেলে ওবায়দুল্লাহ (২২) মোটরসাইকেলে করে মায়ের সিএনজির পেছনে পেছনে আসছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আনোয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী কভার্ডভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির৷ এতে ওবায়দুল্লাহ গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর তার মা হাসিনা খাতুনের কানে পৌঁছালে তিনি পথেই স্ট্রোক করেন এবং হাটহাজারী সরকারহাট একটি ক্লিনিক মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাসিনা খাতুনের দুই ছেলে। ওবায়দুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। তিনি গ্রীল ওয়ার্কশপে কাজ করে সংসারের হাল ধরেছিলেন।

স্থানীয় মো. মাসুদ রানা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার পর আমি ওবাইদুল্লাহকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। তার মাকে হাসপাতালে নেয়ার পথে ওবাইদুল্লাহর এক্সিডেন্ট এর কথা শুনে তিনি স্ট্রোক করে মারা যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণে আছে। এই বিষয়ে এখনো কোন মামলা হয় নি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...